- TEX-IT
- No Comments
- July 20, 2024
আপনার কোম্পানি প্রোফাইল কি বায়ারকে ‘WOW’ বলছে, নাকি ‘Next’ বলছে?
ধরুন একজন বায়ার আপনাকে লিখলো—
“Please send me your company profile.”
আপনি সাথে সাথে ইমেইল পাঠালেন। সংযুক্ত করলেন ৮–১০ মেগাবাইটের পুরোনো একটি PDF— ঝাপসা ছবি, অগোছালো লেআউট, পুরোনো ডিজাইন এবং অস্পষ্ট তথ্য।
আপনার চোখে হয়তো এটি “ঠিকই আছে।” কিন্তু buyer-এর চোখে এটি কেমন দেখায়, জানেন?
সে ফাইলটি খোলেও দেখবে না। কেন? কারণ আন্তর্জাতিক buyer-এর চোখ ট্রিলিয়ন ডলারের ব্র্যান্ড দেখে অভ্যস্ত।
তাদের জন্য একটি ডকুমেন্ট হলো: আপনার কোম্পানির প্রথম অফিসিয়াল পরিচয়। যেখানে আপনার দক্ষতা, মান, অভিজ্ঞতা—সবকিছু এক ফাইলে বিচার করা হয়।
একটি দুর্বল কোম্পানি প্রোফাইল = শুরুতেই বিশ্বাস হারানো।
আপনার প্রোফাইল শুধু একটি ফাইল নয়, এটি আপনার ডিজিটাল প্রতিনিধি আন্তর্জাতিক বায়াররা ব্যস্ত। তারা শত শত প্রোফাইল দেখে অভ্যস্ত। আপনার প্রোফাইল বা ক্যাটালগ যদি প্রথম ১০ সেকেন্ডে তাদের মুগ্ধ করতে না পারে, তারা পরবর্তী অপশনে চলে যাবে।
একটি বিশ্বমানের প্রোফাইল বায়ারদের কী বার্তা দেয়?
ব্র্যান্ডিং = পণ্যের মানের প্রমাণ (বায়ারের চোখে)
১. (বিশ্বাসযোগ্যতা): একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং তথ্যবহুল প্রোফাইল বায়ারকে দেখায় যে আপনি একটি ‘বাস্তব’, ‘স্থিতিশীল’ এবং ‘পেশাদার’ প্রতিষ্ঠান।
২. (গুণমানের প্রতিচ্ছবি): আপনার প্রোফাইলের ডিজাইন কোয়ালিটি সরাসরি আপনার ‘পণ্যের কোয়ালিটি’র প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। প্রিমিয়াম ডিজাইন = প্রিমিয়াম পণ্য।
৩. (স্বচ্ছতা): যখন আপনার প্রোফাইলে আপনার ফ্যাক্টরির ছবি, কমপ্লায়েন্স সার্টিফিকেট এবং টিমের তথ্য স্পষ্টভাবে থাকে, তখন বায়ার আপনার সাথে ব্যবসা করতে ‘নিরাপদ’ বোধ করে।
৪. (গল্প বলা): আপনার প্রোফাইল শুধু তথ্যের তালিকা নয়; এটি আপনার ‘ব্র্যান্ড স্টোরি’ বলার সুযোগ। আপনি কেন এই ব্যবসায় এসেছেন? আপনার ভিশন কী? বায়াররা গল্পের সাথে সংযোগ স্থাপন করতে চায়।
৫. (সহজ সিদ্ধান্ত): একটি ইন্টারেক্টিভ ডিজিটাল ক্যাটালগ বায়ারদের জন্য পণ্য বাছাই করা এবং সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ করে দেয়। এটি আপনার সাথে কাজ করার অভিজ্ঞতাকে সহজ করে তোলে।
৬. (ভুল ধারণা): অনেকেই ভাবেন, “আমার তো ওয়েবসাইট আছে, প্রোফাইলের কী দরকার?” উত্তর: বায়াররা মিটিংয়ে বা অফলাইনে আপনার ওয়েবসাইট দেখবে না; তারা আপনার পাঠানো PDF বা প্রিন্ট কপিটিই দেখবে।
আপনার কোম্পানি প্রোফাইল হলো বায়ারের হাতে থাকা আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘সেলস টুল’। এই টুলটি যদি ভোঁতা হয়, তবে আপনি কোনো যুদ্ধেই জিততে পারবেন না। সময় এসেছে এই নীরব ঘাতককে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত করার।
আপনার কোম্পানি প্রোফাইল কি বায়ার-বান্ধব? ছয়টি কঠিন প্রশ্ন-
Buyer-এর চোখে প্রোফাইল দেখে যে ৬টি প্রশ্ন ওঠে—আপনার ডকুমেন্ট কি সেগুলোর উত্তর দিতে পারে?
১) এই কোম্পানি কি বিশ্বাসযোগ্য? PDF খুলে প্রথম ৩ সেকেন্ডেই buyer সিদ্ধান্ত নেয়।
২) এদের পণ্যের মান কেমন হতে পারে? অগোছালো প্রোফাইল = অগোছালো পণ্য।
৩) এদের স্কেল কেমন? প্রফেশনাল প্রোফাইল buyer-কে বলে দেয় আপনি small না medium না large scale।
৪) তথ্য কি পরিষ্কার? Buyer-এর মাথা ব্যস্ত—তাকে ভাবতে বাধ্য করা মানে drop-off।
৫) ছবি কি সত্যি মানসম্পন্ন? শার্ট ৫ ডলারের হোক বা ৫০ ডলারের—ছবি যদি দুর্বল হয়, মান মানুষ ভুল ভাবে।
৬) ডকুমেন্ট কি buyer-এর সময় বাঁচায়? একটি প্রোফাইল পড়তে buyer ৩০–৬০ সেকেন্ডই সময় দেয়। আপনার ডকুমেন্ট কি সেই সময়ের মধ্যে buyer-এর মনে “YES” বসাতে পারে?
একটি শক্তিশালী কোম্পানি প্রোফাইল Buyer-এর মনে ৩টি অনুভূতি তৈরি করে-
১) TRUST → “এরা সিরিয়াস প্লেয়ার।”
Buyer আগে আপনাকে দেখে, পরে দামে যায়।
২) CONFIDENCE → “দিলেই কাজটা ঠিকঠাক হবে।”
Buyer risk-averse. Confidence মানে low risk.
৩) CLARITY → “আমার যা জানতে হবে সব এখানেই পেলাম।”
Clarity কমালে buyer দূরে যায়। Clarity বাড়ালে buyer action নেয়।
প্রোফাইল Upgrading এখনই জরুরি কেন?
১) Buyer-এর চোখ এখন আগের চেয়ে অনেক কঠিন
বিশেষত EU & USA buyer।
২) প্রতিযোগীদের ডকুমেন্ট international-standard
আপনি যেভাবে ফ্যাক্টরিতে প্রতিযোগিতা করেন— ডিজিটালেও প্রতিযোগিতা হলো বাস্তবতা।
৩) পুরোনো প্রোফাইল আপনার আসল মানকে লুকিয়ে রাখে
আপনি ভালো — কিন্তু buyer দেখতে পাচ্ছে না।
৪) পণ্যের দাম কম হলে brand trust আরও জরুরি
কম দাম = উচ্চ ঝুঁকি (buyer-এর চোখে)
শক্তিশালী ব্র্যান্ডিং = সেই ঝুঁকি কমায়।
৫) প্রতিটি দিন আপনার brand perception তৈরি করছে
একটি দুর্বল ফাইল যতদিন buyer-দের কাছে যাচ্ছে, ততদিন আপনি অজান্তেই value হারাচ্ছেন।
এখন কী করবেন? — বাস্তবসম্মত Action Blueprint –
একটি world-class company profile বা catalog তৈরি করতে ৫টি বিষয় নিশ্চিত করুন:



